চলে গেলেন ধারাভাষ্যকার মোহাম্মদ মুসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ক্রীড়া ধারাভাষ্যের জগতে হঠাৎই নেমে এল বিরাট এক শূন্যতা। সম্প্রতি পরপারে পাড়ি জমিয়েছেন বাংলা ধারাভাষ্যের পথিকৃৎ আবদুল হামিদ। কাল এল আরেকটি দুঃসংবাদ। এবার চলে গেলেন মোহাম্মদ মুসা। বুধবার দিবাগত রাত আড়াইটায় হূদেরাগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ৬৫ বছর বয়সী এই ধারাভাষ্যকার। মৃত্যুর আগ পর্যন্ত মোহাম্মদ মুসা দৈনিক ইনকিলাব পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘদিন ক্রীড়া সাংবাদিকতায় যুক্ত রেখেছিলেন নিজেকে। ভারাভাষ্যকার হিসেবে রেডিও-টিভিতে কাজ করেছেন ৩২ বছর। কাল দুপুরে মিরপুর ১১ নম্বরে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। মোহাম্মদ মুসার মৃত্যুতে শোক জানিয়েছে ক্রীড়া সাংবাদিকদের তিনটি সংগঠন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ ক্রীড়া ধারাভাষ্যকার ফোরাম।