চলে গেলেন নাসের হেজাজি
বাংলাদেশে তো বটেই, এশিয়ার ফুটবলেই নাসের হেজাজি নামটা অনেক বড়। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর সোমবার হার মানলেন গত শতাব্দীতে এশিয়ার ফুটবলে দ্বিতীয় সেরা গোলরক্ষকের মর্যাদা পাওয়া এই ইরানি।১৯৮৭ সালে মোহামেডানে এসেছিলেন। আবাহনীর বিপক্ষে একটা ম্যাচে ২০-২৫ মিনিট ছিলেন সাদা-কালোর পোস্টের নিচে। ম্যাচটায় মোহামেডান জিতেছিল ৩-২ গোলে। আড়াই বছর ছিলেন মোহামেডানের কোচ। এরপর ১৯৮৯ চতুর্থ সাফ গেমসে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের কোচ।হেজাজি ছিলেন বড়মাপের ফুটবলার। ১৯৬৮ থেকে ১৯৮০ সাল পর্যন্ত ইরানের হয়ে খেলেছেন ৬২টি ম্যাচ। দুবার ছিলেন ইরানের এশিয়ান কাপজয়ী দলের সদস্য। ১৯৭৬ অলিম্পিকে খেলেছেন। ১৯৭৮ বিশ্বকাপে খেলার পর পাল্টে যায় তাঁর জীবন। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে প্রস্তাব পেয়ে দলটির সঙ্গে এক মাস অনুশীলন করেন।তখনো ম্যানইউয়ে ফার্গুসন-যুগ শুরু হয়নি। তবে হেজাজিকে শ্রদ্ধা জানাতে ভোলেননি ফার্গি। হেজাজির মৃত্যুর খবর পেয়ে মোহামেডান ক্লাবেও শোকের ছায়া। কাল এক শোকবার্তায় প্রয়াত কোচের আত্মার শান্তি কামনা করেছে তারা।