প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলকিপার হিসেবে যতটা না বিখ্যাত ওয়ালদির পেরেস, তার চেয়ে বেশি ‘বিখ্যাত’ হয়ে আছেন তাঁর একটি ভুলের জন্য। ১৯৮২ বিশ্বকাপে সে সময়ের সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে ম্যাচে ৩০ মিটার দূরের একটি শট তাঁর হাত গলেই জড়িয়েছিল ব্রাজিলের জালে। সেই ভুলের জন্য তুমুল সমালোচিত পেরেস আর নেই। গত রোববার হৃদ্রোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন ৬৬ বছর বয়সে। পেরেসের আগে ১৯৮২ বিশ্বকাপের ব্রাজিল দলের আরও একজন, সেই দলের অধিনায়ক সক্রেটিস পৃথিবী ছেড়ে গেছেন ২০১১ সালে। রয়টার্স।