চলে গেলেন বদরউদ্দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও লিভারের সমস্যায় ভুগছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেলে চিকিৎসা নিচ্ছিলেন দেশের সাবেক ফিফা রেফারি শেখ বদরউদ্দিন। কিন্তু শেষ পর্যন্ত সুস্থ হয়ে আর ফিরতে পারলেন না, কাল সন্ধ্যায় ৬১ বছর বয়সে পরলোকে পাড়ি জমালেন। কাল রাতেই জুরাইন কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।