চলে গেলেন বালেস্তেরোস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মস্তিষ্কের টিউমার প্রথম ধরা পড়ে ২০০৮ সালে। তার পর থেকেই ধারাবাহিক অস্ত্রোপচারের মাধ্যমে চলছিল বেঁচে থাকার সংগ্রাম। কিন্তু মরণব্যাধি ক্যানসারের সঙ্গে এই সংগ্রামে শেষ পর্যন্ত ৫৪ বছর বয়সে হার মানলেন সেভে বালেস্তেরোস। গতকাল উত্তর স্পেনে নিজের বাড়ি পেদ্রেনাতে শেষনিঃশ্বাস ফেলেছেন পাঁচটি মেজর জয়ী কিংবদন্তি গলফার। তাঁর পরিবারের পক্ষ থেকেই তাঁর ভক্ত-সমর্থকদের শোক সংবাদ দেওয়া হয়েছে। পাঁচটি মেজরসহ ক্যারিয়ারে ৮৭টি শিরোপা জিতেছিলেন। এর ৫০টি শিরোপাই ইউরোপিয়ান ট্যুরে। তিনবারের ব্রিটিশ ওপেন এবং দুবারের মাস্টার্স জয়ী এই গলফারকে বিবেচনা করা হয় সর্বকালের অন্যতম শট-মেকার হিসেবে। রয়টার্স।