চলে গেলেন বিয়ারজোত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৮২ বিশ্বকাপের মহানায়ক কে? সবাই পাওলো রসির নামই বলবেন। ওই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা আর সেরা খেলোয়াড়ের দুটো পুরস্কারই জেতা রসি নিজে কিন্তু নায়কের আসনে বসান এনজো বিয়ারজোতকে। এই বিয়ারজোতের প্রজ্ঞাই ৪৪ বছর পর বিশ্বকাপ এনে দিয়েছিল ইতালিকে।স্পেন বিশ্বকাপজয়ী সেই ইতালিয়ান কোচ আর নেই। কাল ইতালিয়ান ক্রীড়া দৈনিক গাজেত্তা দেল্লো স্পোর্ত দিয়েছে এই খবর। দীর্ঘদিন রোগশোকে ভোগা বিয়ারজোতের বয়স হয়েছিল ৮৩ বছর।১৯৩৪ ও ১৯৩৮—পরপর দুটি বিশ্বকাপ জয়ের পর ইতালি যে সাতটি বিশ্বকাপে খেলেছিল, তার পাঁচটিতেই বিদায় নিয়েছিল প্রথম রাউন্ডেই। ১৯৭৫ সালে দায়িত্ব নেওয়া বিয়ারজোত যেন ১৯৮২ বিশ্বকাপে ঘুম ভাঙিয়ে দিয়েছিলেন দলের। ঘুম ভেঙেছিল রসিরও।বিয়ারজোতের বিদায় রসির জন্যও তাই বড় শোক হয়ে এসেছে, ‘বিশ শতকে ইতালির ফুটবলের সবচেয়ে বড় চরিত্র ছিলেন তিনি। আমার কাছে তিনি ছিলেন বাবার মতো। আমার জীবনের সবকিছুর জন্যই আমি তাঁর কাছে চিরঋণী।’ এএফপি, রয়টার্স।