চলে গেলেন ভলিবলের নজরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দলের সাবেক ভলিবল খেলোয়াড়, জাতীয় ভলিবল রেফারি, প্রশিক্ষক ও যুব সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম ক্যানসারে ভুগে মারা গেছেন গতকাল। দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। গত ৭ এপ্রিল তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়। কিন্তু গতকাল খুলে ফেলা হয় লাইফ সাপোর্ট। মুন্সিগঞ্জের পাথরঘাটায় কাল তাঁর জানাজা হয়। ৫৫ বছর বয়সী নজরুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়েছে ভলিবল ফেডারেশন।