চলে গেলেন ভারাল্লোও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর কেউই রইলেন না। ১৯৩০ বিশ্বকাপের ফাইনাল খেলা ফুটবলারদের মধ্যে জীবিত ছিলেন কেবল ফ্রান্সিস্কো ভারাল্লো। কিন্তু সোমবার তিনিও চলে গেলেন। তাঁর বয়স হয়েছিল ১০০ বছর।সূচনা বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে ফাইনাল খেলা ভারাল্লো ১৯২৮ সালে ক্যারিয়ার শুরু করেছিলেন জিমনেশিয়া ডি লা প্লাটায়। এরপর ক্লাব ফুটবলে ক্যারিয়ারের বাকিটা সময় কাটিয়েছিলেন বোকা জুনিয়র্সে। ২০০৮ সালে মার্টিন পালেরমো নতুন রেকর্ড গড়ার আগে ২২২ ম্যাচে ১৯৪ গোল নিয়ে তিনিই ছিলেন বোকার সর্বোচ্চ স্কোরার। ফুটবলে অবদানের জন্য ১৯৯৪ সালে ফিফার ‘অর্ডার অব মেরিট’ পুরস্কারে ভূষিত হয়েছিলেন ভারাল্লো। এএফপি।