চলে গেলেন ভিলানোভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিটো ভিলানোভা ১৯৬৮-২০১৪
টিটো ভিলানোভা ১৯৬৮-২০১৪

এক বছরও হয়নি, শরীরে মরণব্যাধি ক্যানসার নিয়েও বার্সেলোনার ডাগ-আউট সামলে গেছেন টিটো ভিলানোভা। সেই ভিলানোভাই কাল আত্মসমর্পণ করলেন ক্যানসারের কাছে। বার্সেলোনা কাল টুইট করে জানিয়েছে ভিলানোভা আর নেই। ১৮ এপ্রিল বার্সেলোনার কুইরন হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভিলানোভা। সেখানে জরুরি ভিত্তিতে তাঁর অস্ত্রোপচারও করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত হার মানলেন মৃত্যুর সঙ্গে লড়াইয়ে। ২০০৮ সাল থেকে ভিলানোভা সেই সময়ের বার্সেলোনার কোচ পেপ গার্দিওলার সহকারী হিসেবে কাজ শুরু করেছিলেন। গার্দিওলা ক্লাব ছেড়ে গেলে ২০১২ সালে পেয়েছিলেন প্রধান কোচের দায়িত্ব। প্রথম মৌসুমে বার্সাকে লা লিগাও জিতিয়েছিলেন। কিন্তু স্বাস্থ্যগত কারণে এক মৌসুম পরেই দায়িত্ব ছেড়ে দেন। কাল তো পাড়িই জমালেন অনন্তলোকে। এএফপি।