চলে গেলেন মজলিশ
সাবেক ক্রিকেটার ও সংগঠক ইস্কান্দার খান মজলিশ আর নেই। কাল ভোরে হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি (ইন্না লিল্লাহি...রাজিউন)। ইস্কান্দার খান মজলিশের বয়স হয়েছিল ৬৫ বছর।ঢাকার ক্রিকেটে দারুণ এক অলরাউন্ডার হিসেবেই খ্যাতি ছিল তাঁর।্রইলেভেন স্টারস ও শান্তিনগরের হয়ে ক্লাব ক্রিকেটে খেলেছেন, জাতীয় চ্যাম্পিয়নশিপে প্রতিনিধিত্ব করেছেন ঢাকা জেলা দলেরও। খেলোয়াড়ি জীবন শেষে ইস্কান্দার খান মজলিশকে দেখা গেছে সংগঠকের ভূমিকায়। ঢাকা জেলা ও বিভাগীয় দলের ম্যানেজার ছিলেন তিনি।শুধু ক্রিকেট নয়, ইস্কান্দার খান মজলিশের বিচরণ ছিল ফুটবলেও। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য ছিলেন, ছিলেন ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটির যুগ্ম সম্পাদকও। বিভিন্ন সময় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন। আগামী ২৬ জানুয়ারি বাদ আসর খিলগাঁও তালতলা নূরবাগ জামে মসজিদে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে।ইস্কান্দার খান মজলিশের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও কোয়াব।