চলে গেলেন মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইল্ড হার্ট অ্যাটাক হওয়ার পর ১ মে নেওয়া হয়েছিল হাসপাতালে৷ কাল সকালে আরেক দফা হার্ট অ্যাটাক কেড়ে নিল জীবন৷ আর বলা যাবে না, ভারতের সবচেয়ে বেিশ বয়সী জীবিত টেস্ট ক্রিকেটার মাধব মন্ত্রী৷ ভারতীয় দলে কখনোই থিতু হতে পারেননি সাবেক এই উইকেটকিপার৷ পঞ্চাশের দশকে ভারতের কিপিং গ্লাভস যখন ঘুরছে নরেন তামানে, খোকন সেন, নানা যোশিদের হাতে, তখন ফঁাকে ফাঁকে চার বছরে চারটি টেস্ট খেলার সুযোগ হয়েছিল মন্ত্রীর৷ ঘরোয়া িক্রকেটে অবশ্য দারুণ সফল ছিল ক্যারিয়ার৷ তিনবার মুম্বাইকে নেতৃত্ব দিয়েছেন রঞ্জি শিরোপা জয়ে৷ পরে হয়েছিলেন ভারতের নির্বাচক৷ সুনীল গাভাস্কারের আবির্ভাবের পর থেকে মন্ত্রী আন্তর্জািতক ক্রিকেটে পরিচিত হয়েছিলেন গাভাস্কারের মামা হিসেবে৷ ওয়েবসাইট৷