চলে গেলেন মাইক ডেনেস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যানসারের সঙ্গে লড়ছিলেন অনেক দিন থেকেই। শেষ পর্যন্ত গতকাল পরপারে পাড়ি জমালেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান মাইক ডেনেস। একমাত্র স্কটিশ হিসেবে ইংল্যান্ড দলের অধিনায়কত্ব করেছেন ক্যারিয়ারের ২৮ টেস্টের ১৯টিতে। খেলেছেন ১২টি ওয়ানডে। এ ছাড়া আইসিসির ম্যাচ রেফারির দায়িত্বও পালন করেছেন তিনি। এএফপি।