চলে গেলেন মাজহারুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অকালেই চলে গেলেন সাবেক জাতীয় ক্রিকেটার মাজহারুল হক মৃদুল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিলাইহি রাজিউন)। গতকাল রাত আনুমানিক নয়টায় নারায়ণগঞ্জে হূদেরাগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বাংলাদেশের হয়ে একটি ওয়ানডে খেলা এই ক্রিকেটার। তাঁর বয়স হয়েছিল মাত্র ৩২ বছর। মারা যাওয়ার আগমুহূর্তেও ব্যাডমিন্টন খেলছিলেন মাজহারুল। ঘরোয়া ক্রিকেট, বিশেষ করে ঢাকার ক্রিকেটে ভালো করেই জাতীয় দলে সুযোগ করে নিয়েছিলেন। কিন্তু ২০০২ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচটাই হয়ে যায় তাঁর একমাত্র আন্তর্জাতিক ম্যাচ। কলম্বোর ওই ম্যাচে চারে নেমে ৩ রান করেছিলেন পরে ক্রিকেট বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট হওয়া এই ক্রিকেটার। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিসিবি ও ক্রিকেটারদের সংগঠন কোয়াব।