চলে গেলেন মারউই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৬৩ থেকে ১৯৬৭—এই সময়টাতে টেস্ট খেলেছেন ১৫টি, যার ৮টিতেই ছিলেন অধিনায়ক। ১৯৬৫ সালে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডে টেস্ট সিরিজ জিতেছিল তাঁর নেতৃত্বে। ১৯৬৬-৬৭ মৌসুমে অস্ট্রেলিয়ায় প্রথম সিরিজ জয়ও তাঁর কীর্তি। বাঁহাতি স্পিনার হিসেবে শুরু করে পরে মিডল-অর্ডার ব্যাটসম্যান হিসেবেও প্রতিষ্ঠিত করেছিলেন নিজেকে। ১৯৯১ সালে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সময় তিনি ছিলেন নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান। ১৯৯২ থেকে ১৯৯৯ পর্যন্ত কাজ করেছেন আইসিসি ম্যাচ রেফারি হিসেবেও। এই সবকিছু পেছনে ফেলে পিটার ভ্যান ডার মারউই গত পরশু চলে গেলেন না-ফেরার দেশে। তাঁর বয়স হয়েছিল ৭৫। ওয়েবসাইট।