চলে গেলেন মাসোপুস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৬২ বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলের বিপক্ষে চেকোস্লোভাকিয়ার হয়ে প্রথম গোলটি করেছিলেন তিনিই। যদিও ঘুরে দাঁড়িয়ে ব্রাজিল ম্যাচ জিতে নেয় ৩-১ গোলে। সান্তিয়াগো বিশ্বকাপ ফাইনালের সেই চেক গোলদাতা, ১৯৬২ সালের ব্যালন ডি’অর জয়ী মিডফিল্ডার ইয়োসেপ মাসোপুস্ত আর নেই। গতকাল পৃথিবী ছেড়ে গেছেন ৮৪ বছর বয়সে। চেকোস্লোভাকিয়ার হয়ে ৬৩ ম্যাচে ১০ গোল করা মাসোপুস্ত ২০০০ সালে নির্বাচিত হন শতাব্দীসেরা চেক ফুটবলার। এএফপি।