চলে গেলেন রুমেনিগেদের কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রফেসর’, ‘পরিব্রাজক কোচ’—বেশ কয়েকটি পরিচয় তাঁর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন যোদ্ধাও। তবে পরিচয়গুলো আর কোনো অর্থই বহন করবে না ডেটমার ক্রেমারের জন্য। গতকাল সকল জাগতিক পরিচয়ের ঊর্ধ্বে চলে গেছেন বায়ার্ন মিউনিখের সাবেক এই কোচ।
ডর্টমুন্ডে জন্ম নেওয়া এই কোচ বিখ্যাত বায়ার্ন মিউনিখে তাঁর দুই মৌসুম কোচিংয়ের জন্য। ১৯৭৫ সালে দায়িত্ব নিয়েই বায়ার্নকে এনে দেন ইউরোপিয়ান কাপ, ধরে রাখেন সেটি পরের মৌসুমেও। ক্রেমারের শিষ্যদের নামগুলো একবার দেখে নিতে পারেন—ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, জার্ড মুলার, কার্ল হেইঞ্জ রুমেনিগে, সেপ মায়ার! বায়ার্নের বর্তমান চেয়ারম্যান রুমেনিগে তাঁর শোকবার্তায় লিখেছেন, ‘আমার কাছে তিনি পিতৃতুল্য একজন বন্ধু ছিলেন। আমার পেশাদার ক্যারিয়ারে সবচেয়ে বড় প্রভাবক তিনিই।’ এএফপি।