চলে গেলেন রেগ সিম্পসন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংল্যান্ডের পক্ষে ২৭টি টেস্ট খেলেছেন। ১৯৫০-৫১ অ্যাশেজের মেলবোর্ন টেস্টে অপরাজিত ১৫৬ রান হয়ে আছে যে ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়। প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন ৪৯৫টি, রান ৩০,৫৪৬। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছেন পাইলট হিসেবে। রেগ সিম্পসনের মৃত্যুটা এত বড় খবর হয়ে ওঠার কারণ অবশ্য এগুলো নয়। ২০১০ সালে অ্যালেক বেডসারের মৃত্যুর পর থেকে তিনি হয়ে ছিলেন সবচেয়ে বেশি বয়সী ইংল্যান্ডের টেস্ট খেলোয়াড়। ৯৩ বছর ২৭০ দিন বয়সে মারা গেছেন গত রোববার। তবে তাঁর সাবেক কাউন্টি নটিংহ্যামশায়ার মৃত্যুর খবরটা ঘোষণা করেছে গতকাল। এএফপি।