চলে গেলেন রোজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিউকেমিয়ার সঙ্গে দীর্ঘ যুদ্ধে অবশেষে হার মানলেন। যে সিডনিতে মাত্র পাঁচ বছর বয়সে শুরু করেছিলেন সাঁতার, সেখানেই কাল মারা গেছেন অস্ট্রেলিয়ার সাবেক সাঁতারু মারে রোজ। চারটি অলিম্পিক সোনা জেতা মারের বয়স হয়েছিল ৭৩।জন্ম ইংল্যান্ডে হলেও শৈশবেই চলে আসেন অস্ট্রেলিয়ায়। এখানেই বেড়ে ওঠা, সাঁতারকে ভালোবাসতে শেখা। ১৯৫৬ মেলবোর্ন গেমসে সাঁতারে তিনটি সোনা জিতেছিলেন। চতুর্থ সোনাটি এসেছে পরের বছর। বরাবরই অস্ট্রেলিয়ার সাঁতারের অন্যতম অগ্রদূতের সম্মান পাওয়া রোজ ২০০০ সালের সিডনি অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অলিম্পিকের পতাকা বাহকের সম্মানও পেয়েছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সুইমিং অস্ট্রেলিয়া। এএফপি।