চলে গেলেন লক্সটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যার ডন ব্র্যাডম্যানের ১৯৪৮-এর অজেয় দলের আরেক সদস্য স্যাম লক্সটনও চলে গেলেন। ২০১০ সালে রন হ্যামেন্স মারা যাওয়ার পর লক্সটনই ছিলেন অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি বয়সী টেস্ট ক্রিকেটার। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। লক্সটনের বিদায়ে ব্র্যাডম্যানের সেই ঐতিহাসিক দলের দুজন মাত্র সদস্য বেঁচে রইলেন আর—নেল হারভে ও আর্থার মরিস।১৯৪৮ থেকে ১৯৫১ পর্যন্ত ১২টি টেস্ট খেলেছিলেন এই অলরাউন্ডার। তবে স্মরণীয় হয়ে আছেন ব্র্যাডম্যানের সেই অজেয় দলের সতীর্থ হিসেবে, ১৯৪৮ সালে ইংল্যান্ড সফরে যারা হারেনি একটি টেস্টও। ওয়েবসাইট।