চলে গেলেন শিবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিবাজি ব্যানার্জি নামটা শুনলেই স্মৃতিকাতর হয়ে পড়েন অনেকেই। চোখে ভাসে ইডেন গার্ডেনের সেই ম্যাচটি। ১৯৭৭ সালে নিউইয়র্ক কসমসের জার্সিতে নেওয়া পেলের সেই ফ্রিকিক, যেটি ঠেকিয়ে শিবাজি বাংলার ফুটবলে তাঁর নামটাকে দিয়েছেন অমরত্ব। ইডেনের সেই ম্যাচে পেলের কসমস ২-২ গোলে ড্র করেছিল মোহনবাগানের সঙ্গে। তবে এই ম্যাচের চেয়েও বড় এক কীর্তি আছে তাঁর। ১৯৭৭ সাল থেকে ১৯৮০ পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে কোনো গোল করতে দেননি মোহনবাগানের জালে। পেনাল্টির বিপক্ষে ছিলেন দুর্দান্ত। সেসব পরশু শুধুই স্মৃতি হয়ে গেল। হৃদ্রোগে আক্রান্ত হয়ে ৬৮ বছর বয়সে চিরবিদায় নিয়েছেন কলকাতার ফুটবলের এই কিংবদন্তি। ইএসপিএন।