চলে গেলেন সংগঠক লতিফুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় তিন বছর ধরে পক্ষাঘাত রোগে ভুগছিলেন। অবশেষে পরশু না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির আজীবন সদস্য লতিফুর রহমান খান। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। ১৯৮৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি ছিলেন বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক। ২০০৮ সালে ছিলেন একই ফেডারেশনের সহসভাপতি। এ ছাড়া ১৯৭৬-৮০ সাল পর্যন্ত শরীর গঠন ফেডারেশনেও সাধারণ সম্পাদক ছিলেন লতিফুর রহমান। শরীর গঠনে জাতীয় ও আন্তর্জাতিক বিচারক লতিফুর রহমান দক্ষিণ এশীয় শরীর গঠন ফেডারেশনের সহসভাপতি ছিলেন। ১৯৬১ সালে পূর্ব পাকিস্তানের প্রতিযোগিতায় হয়েছিলেন চতুর্থ। শরীর গঠনে অসামান্য কৃতিত্বের জন্য ১৯৯২ সালে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির পুরস্কার পেয়েছিলেন। ক্রীড়া সংগঠকের পাশাপাশি তিনি ক্রীড়াজগত পত্রিকায় নিয়মিত লিখতেন। জানাজা শেষে পরশুই বনানী কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।