চলে গেলেন সবচেয়ে ‘শক্তিশালী মানব’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যত দিন ভারোত্তোলনে ছিলেন, রেকর্ড ভাঙাগড়াই ছিল কাজ। বিশ্ব রেকর্ড গড়েছেন ৮০ বার, ৮১ বার সাবেক সোভিয়েত ইউনিয়নের জাতীয় রেকর্ড। সেই ভারোত্তোলক ভ্যাসিলি অ্যালেক্সিয়েভ আর নেই। দীর্ঘ রোগভোগের পর পরশু ৬৯ বছর বয়সে পৃথিবী ছেড়ে গেছেন দুবারের অলিম্পিক এবং সুপার হেভিওয়েটে আটবারের চ্যাম্পিয়ন ভারোত্তোলক। ভারোত্তোলনের তিন বিভাগে ৬০০ কেজিরও বেশি ওজন তোলা প্রথম ভারোত্তোলক অ্যালেক্সিয়েভ। ক্যারিয়ারের মধ্যগগনে যে রেকর্ডটিকে নিয়ে যান ৬৪৫ কেজিতে। স্পোর্টস ইলাস্ট্রেটেড ১৯৭৫ সালে ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানব’ আখ্যা দেয়। ওয়েবসাইট।