চলে গেলেন সাইক্লিংয়ের মাসুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজহারুল ইসলাম (মাসুম)
আজহারুল ইসলাম (মাসুম)

যান্ত্রিক শহরে প্রতিনিয়তই লড়াই করতেন সাইকেল নিয়ে। পরিবেশদূষণের হাত থেকে রাজধানীকে রক্ষা করতে সবাইকে উদ্বুদ্ধ করতেন সাইকেল চালানোয়। কিন্তু মাত্র ৪৫ বছর বয়সে চলে গেলেন সাইক্লিং সংগঠক আজহারুল ইসলাম (মাসুম)।
ডায়াবেটিসে ভুগছিলেন কিছুদিন ধরে। গত পরশু মেয়েকে স্কুল থেকে আনার পথে হঠাৎ রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যান। তাঁকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেলে। সেখানেই হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় মাসুমের। মাসুম ঢাকা সাইক্লিং ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনেরও সদস্য তিনি। মাসুম রেখে গেছেন স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে। লালবাগ স্থানীয় মসজিদে জানাজা শেষে পরশু আজিমপুর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন ও ঢাকা সাইক্লিং ক্লাবের সভাপতি জোবেরা রহমান লিনু।