চলে গেলেন সাব্বির ইউসুফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাব্বির ইউসুফ
সাব্বির ইউসুফ

বাংলাদেশের হকির উজ্জ্বল নাম সাব্বির ইউসুফ আর নেই। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় কাল ভোরে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ৬৬ বছর বয়সী সাবেক এই তারকা।
১৯৬৪ সাল থেকে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান দলে খেলা শুরু করেন। স্বাধীনতার পর ১৯৭৭ পর্যন্ত খেলেছেন বাংলাদেশ জাতীয় দলে। ফরিদপুর থেকে উঠে এসে পৌঁছে যান সাফল্যের শীর্ষে। জাতীয় ক্রীড়া পুরস্কারসহ পেয়েছেন অনেক স্বীকৃতি। বাংলাদেশ হকি ফেডারেশনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন, ছিলেন বর্তমান হকি ফেডারেশনের সহসভাপতি। সাব্বির ইউসুফের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে হকি ফেডারেশন। স্মৃতিচারণা করেছেন বাংলাদেশের হকির অন্যতম দিকপাল বশির আহমেদ, ‘সাব্বির ছিল মেধাবী এক ফুলব্যাক। ওর চলে যাওয়া বাংলাদেশের হকির জন্য বড় এক শূন্যতা।’