চলে গেলেন হাসিব আহসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসিব আহসান আর নেই। প্রায় দুই বছর কিডনির রোগে ভোগার পর পাকিস্তানের সাবেক এই অফ স্পিনার কাল পৃথিবী ছেড়ে গেলেন ৭৩ বছর বয়সে। ১৯৫৮ থেকে ’৬২ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে ১২টি টেস্ট খেলা আহসান যতটা না পরিচিত ছিলেন ক্রিকেটার হিসেবে তার চেয়ে বেশি পরিচিত ওয়াসিম আকরামের ‘নির্বাচক’ হিসেবে। ১৯৮৪ সালে আকরামকে দলভুক্ত করার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল তাঁর। ১২ টেস্টের ক্যারিয়ারে আহসান ২৭ উইকেট নিয়েছিলেন ৪৯.২৫ গড়ে। ১৯৬১ সালে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে করেছিলেন ক্যারিয়ার-সেরা বোলিং, ২০২ রানে ৬ উইকেট। পরে জাতীয় দলের ম্যানেজারও হয়েছিলেন। স্পষ্টভাষী ক্রিকেট প্রশাসক হিসেবে পরিচিত আহসান ১৯৮৭ সালে বিশ্বকাপ সাংগঠনিক কমিটির পাকিস্তান প্রধান হিসেবেও কাজ করেছিলেন। এএফপি, ক্রিকইনফো।