চলে গেলেন হেলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৬৬ বিশ্বকাপটা জিততে পারলে কিংবদন্তির খাতায় নিজের নামটা পাকাপাকিভাবে লিখিয়েই ফেলতেন হেলমুট হেলার। এই জার্মান স্ট্রাইকার ৬৬ বিশ্বকাপ ফুটবলের ফাইনালে গোলও করেছিলেন, শেষমেশ ইংল্যান্ডের কাছে হেরে যেতে হয়। এখন অবশ্য এসব জাগতিক হিসাব-নিকাশের অনেক ঊর্ধ্বে উঠে গেছেন, গত বৃহস্পতিবার অন্যলোকে পাড়ি জমিয়েছেন হেলার। বেশ কিছুদিন ধরেই মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন, সেটিরই জেরে ৭৩ বছর বয়সে পৃথিবীর মায়া কাটাতে হলো হেলারকে। জার্মানির হয়ে ৩৩টি ম্যাচ খেলেছেন, গোল করেছেন ১৩টি। খেলেছেন ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপও। তবে জার্মানির বাইরে খেলোয়াড়ি জীবন গড়াদের পথিকৃৎ হিসেবেই তাঁকে মনে রাখবে সবাই। জার্মানি ছেড়ে ইতালিতে থিতু হয়েছিলেন। ১১ বছরের ক্যারিয়ারে তিনবার সিরি ‘আ’ জিতেছিলেন জুভেন্টাস ও বোলোগনার হয়ে। আরও একটা কারণে হয়ে থাকবেন প্রাতঃস্মরণীয়। ওয়েবসাইট।