চলে গেলেন ‘আইনস্টাইন’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবলে প্রযুক্তি ব্যবহারের অগ্রদূতদের একজন তিনি। উদ্ভাবনী ক্ষমতার জন্য নাম হয়ে গিয়েছিল ‘ফুটবলের আলবার্ট আইনস্টাইন।’ ৮৬ বছর বয়সে পরশু নেদারল্যান্ডে নিজের শহর কার্করেডে মারা গেছেন কিংবদন্তি ডাচ কোচ ভিয়েল কোরভার। ফেইনুর্ডকে ১৯৭৪ সালের উয়েফা কাপ জিতিয়েছিলেন, অনেক শিরোপা জিতেছেন নেদারল্যান্ডের ক্লাব ফুটবলে। তারকা ফুটবলারদের ভিডিও দেখে খেলা বিশ্লেষণ আর ‘ওয়ান টু ওয়ান পাস’, পাসিং ও রিসিভিং, দুরন্ত গতি আর নিখুঁত ফিনিশিং মিলিয়ে দারুণ কার্যকর এক কোচিং পদ্ধতি উদ্ভাবন করেছিলেন। তাঁর নামের সঙ্গে মিলিয়ে এর নাম দেওয়া হয়েছিল ‘কোরভার মেথড’। তৃণমূল পর্যায় থেকে শীর্ষপর্যায় পর্যন্ত এ পদ্ধতি ব্যবহূত হয়েছে এবং এখনো হচ্ছে বিশ্বজুড়ে। রুদ ফন নিস্টলরয়, আরিয়েন রোবেন, ক্রিস্টিয়ানো রোনালদোদের দক্ষতার উন্নয়নে বড় ভূমিকা আছে এই কোরভার মেথডের। ওয়েবসাইট।