চলে গেলেন ‘খুদে’ আলিমুদ্দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৫ টেস্টে ২ সেঞ্চুরি, ২৫.৩৭ গড়ে মাত্র ১০৯১ রান। বলা যায় গড়পড়তা মানের চেয়েও খারাপ। তবে তাঁর একটা রেকর্ড প্রায় ৭০ বছর ধরে অক্ষত। কোনো দিন ভাঙবে না, এটা বলে দেওয়াতেও ঝুঁকি খুব একটা নেই। মাত্র ১২ বছর বয়সে খেলেছেন প্রথম শ্রেণীর ক্রিকেট! সেই ‘খুদে’ আলিমুদ্দিন পরশু লন্ডনে মারা গেছেন ৮১ বছর বয়সে। সাবেক পাকিস্তান ওপেনার হূদ্যন্ত্র ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। পাকিস্তানের মাটিতে কোনো আন্তর্জাতিক দলের বিপক্ষে প্রথম বলটি খেলেছিলেন তিনি, ছিলেন ১৯৫৪ সালে ইংল্যান্ড সফর করা হাফিজ কারদারের ঐতিহাসিক পাকিস্তান দলে। করাচির জাতীয় স্টেডিয়ামের প্রথম সেঞ্চুরিও এসেছিল তাঁর ব্যাট থেকে। অবসরের পর পাকিস্তান এয়ারলাইনসের চাকরি নিয়ে থিতু হয়েছিলেন লন্ডনে। ওয়েবসাইট।