চলে যাওয়া মাত্র সাতাশেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কতই আর বয়স, মাত্র ২৭। অকালেই চলে যেতে হলো ক্রিস্টিয়ান বেনিতেজকে। গতকাল আকস্মিকভাবে মারা গেছেন ইকুয়েডরের স্ট্রাইকার। তবে মৃত্যুর কারণটা পরিষ্কার জানা যায়নি। গত মৌসুমে ছিলেন মেক্সিকোর ঘরোয়া লিগের সর্বোচ্চ গোলদাতা। ক্লাব আমেরিকা থেকে এই মৌসুমেই তাঁকে নিয়ে আসে কাতারি ক্লাব আল জাইশ। নতুন ক্লাবের হয়ে স্বাস্থ্যপরীক্ষা করতে এসেছিলেন কাতারে। মারা যান এখানেই। মেক্সিকোতে খেলার আগে ইংলিশ ক্লাব বার্মিংহামের হয়ে খেলেছিলেন বেনিতেজ। ইকুয়েডরের হয়ে খেলেছেন এবারের বিশ্বকাপ বাছাইপর্বেও। এএফপি।