চল্লিশ ছাড়িয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামিম ইকবাল (৭০), জহুরুল ইসলাম (৫৩), নাসির হোসেন (৫৪), সাকিব আল হাসান (৪৯) ও মুশফিকুর রহিম (৪৬*)। ভারতের বিপক্ষে ৪০ ছাড়ানো ইনিংস খেলা বাংলাদেশের পাঁচ ব্যাটসম্যান। ওয়ানডেতে এই প্রথম বাংলাদেশের পাঁচটি ৪০ ছাড়ানো ইনিংস। ৪১ বছরের ওয়ানডে ইতিহাসেই অবশ্য এক ইনিংসে পাঁচের বেশি ৪০ ছাড়ানো ইনিংস নেই। পাঁচটি চল্লিশ ছাড়ানো ইনিংস আছে মাত্র ১৬টি। ২০০৩ সালে ঢাকাই প্রথম দেখে এ ঘটনা। টিভিএস কাপে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা করেছিলেন এটি। ১৬টি ঘটনার পাঁচটিই করেছেন পাকিস্তানি ব্যাটসম্যানরা, যার চারটি ঘটেছে বাংলাদেশে।