প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ চল্লিশে পা দিচ্ছেন রায়ান গিগস। চ্যাম্পিয়নস লিগে আরেকটি ম্যাচ খেললেই ম্যানচেস্টার ইউনাইটেড তারকা জায়গা করে নেবেন ১০ জনের সংক্ষিপ্ত এক তালিকায়। তালিকাটা চল্লিশের বেশি বয়সে চ্যাম্পিয়নস লিগ খেলা ফুটবলারদের। যেখানে সবার ওপরে আছে ইতালির মার্কো বাল্লোত্তার নাম। ২০০৭ রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলার দিন লাৎসিওর এই গোলরক্ষকের বয়স হয়েছিল ৪৩ বছর ২৫৩ দিন। এরপরই আছে আরেক ইতালি ও এসি মিলান তারকা আলেসান্দ্রো কোস্তাকুর্তার নাম (৪০ বছর ২১৩ দিন)। বয়োজ্যেষ্ঠ দশের পাঁচজনই গোলরক্ষক।