প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতিহাস ডাকছে ফারিদ মনদ্রাগনকে। এবারের বিশ্বকাপে এই কলম্বিয়ান গোলরক্ষক এক মিনিটের জন্য মাঠে নামলেই ঢুকে যাবেন ইতিহাসে। ইতিহাসটা সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ খেলার। যে রেকর্ড ১৯৯৪ সাল থেকেই ক্যামেরুনিয়ান গ্রেট রজার মিলার দখলে। যুক্তরাষ্ট্র বিশ্বকাপে রাশিয়ার বিপক্ষে ৪২ বছর ১ মাস ৮ দিন বয়সে খেলেছেন মিলা, করেছিলেন একটি গোলও। কলম্বিয়ার মনদ্রাগন বিশ্বকাপ চলাকালেই ২১ জুন পালন করবেন ৪৩তম জন্মদিন। সমস্যা একটাই, ডেভিড অসপিনা ও ক্যামিলো ভারগাসের পর কলম্বিয়ার তৃতীয় পছন্দের গোলরক্ষক মনদ্রাগন। বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় ও তৃতীয় বয়সী খেলোয়াড় হলেন উত্তর আয়ারল্যান্ডের প্যাট জেনিংস (৪১ বছর, ১৯৮৬) ও ইংল্যান্ডের পিটার শিলটন (৪০ বছর ৯ মাস, ১৯৯০)। দুজনই ছিলেন গোলরক্ষক।