প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কত বেখবরের জন্যই তো আলোচনায় আসেন ফুটবলাররা। ট্রাফিক আইন ভঙ্গ করা, মাতাল হয়ে গাড়ি চালানো এসব তো প্রায় নৈমিত্তিক ঘটনা। কিন্তু জোর করে টাকা আদায় করার খবর খুব একটা শোনা যায় না। সেনেগালের সাবেক ডিফেন্ডার সুলেমানে দিয়াওয়ারা নাকি এই কাজটাই করেছেন। দিয়াওয়ারা এখন খেলেন ফ্রেঞ্চ লিগের ক্লাব নিস, কাণ্ডটা করেছেন সেখানেই। ফরাসি পুলিশ এর মধ্যেই ৩৬ বছর বয়সী এই ডিফেন্ডারসহ তাঁর তিন ভাইয়ের বিরুদ্ধে অভিযোগও এনেছে। কিন্তু কী উদ্দেশ্যে চাঁদাবাজি করেছেন, বা কত টাকা নিয়েছেন সেসব জানা যায়নি। দিয়াওয়ারা অবশ্য অভিযোগটা অস্বীকার করে দাবি করেছেন তাঁকে ফাঁসানো হয়েছে। তবে মজার প্রতিক্রিয়া জানিয়েছে নিস, ‘দিয়াওয়ারা খুবই খুবই ভালো একজন লোক। কিন্তু ব্যাপারটা নিয়ে ক্লাব কিছু জানে না! এএফপি।