চাই নির্বাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে ও মাঠের বাইরে মাস্তানি, সহিংসতায় জড়ানো, বর্ণবাদী আচরণ—এসব ন্যক্কারজনক ঘটনা থামাতে চেষ্টার কমতি নেই ইতালিতে। গ্যালারিতে মারামারি কিংবা উসকানিমূলক ব্যানার নিয়ে ঢুকে হাতেনাতে ধরা পড়লে শাস্তি কম দেওয়া হয় না। পাঁচ বছরের জন্য স্টেডিয়ামে নিষিদ্ধ হন অভিযুক্ত সমর্থক। কিন্তু তাতেও যে কমছে না গন্ডগোল! এই তো সেদিন ইতালিয়ান কাপের ফাইনালের আগে মাঠের বাইরেই হলো গোলাগুলি। গুলি খেলেন তিন নাপোলি সমর্থক। তাই এবার আরও কঠোর হওয়ার ঘোষণা দিলেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাঞ্জেলিনো আলফানো। আগামী মৌসুম থেকে ফুটবল মাস্তানদের আজীবন নিষেধাজ্ঞার প্রস্তাব করেছেন তিনি। রয়টার্স।