চাকরি ছাড়লেন রানিয়েরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা চারটি পরাজয়। ফুটবলে এর পর সেই দলের কোচের চাকরি আর থাকে কী করে! ক্লদিও রানিয়েরির চাকরি অবশ্য যায়নি, এএস রোমার কোচ নিজেই চাকরি ছেড়ে দিয়েছেন। পরশু সিরি ‘আ’তে জেনোয়ার কাছে ৪-৩ গোলের পরাজয়ের পর হতাশ রানিয়েরি ক্লাব কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে এসেছেন তাঁর ইস্তফা পত্র।ইতালির সংবাদ সংস্থা এএনএসএকে রানিয়েরি বলেছেন, ‘উত্তেজনায় ঠাসা ম্যাচ শেষে ড্রেসিংরুমে গিয়ে খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়ে এসেছি। তারা দারুণ লড়াই করেছে। এরপর দিয়ে এসেছি ইস্তফা পত্র।’ এই হারের পর ২৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে নেমে গেছে রোমা। এএফপি।