চাকরি নেই!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অসুস্থ রাজপুত্রকে নিয়ে হাসপাতালের করিডর দিয়ে হন্তদন্ত হয়ে ছুটে যাচ্ছেন চিকিৎসকেরা। এদিকে কেউ একজন লুকিয়ে মনের আনন্দে সেটি ভিডিও করছেন; তা তো বরদাশত করা যায় না। না, মন্ত্রী-আমলাদের নিয়ে রাজসভার বৈঠক না বসলেও আপাতত চাকরিটা হারাতে হচ্ছে ফোর্লেজা হাসপাতালের এক নার্সকে। ঘটনা হচ্ছে, চোট পাওয়ার পর ব্রাজিল ফুটবলের স্বপ্নসারথি নেইমারকে ওই হাসপাতালে ঢোকানোর পথে, পরে পুরো বিষয়টি ভিডিও করে অনলাইনে ছেড়ে দিয়েছিলেন ওই নার্স। ভিডিওটির শেষে অনেকটা উল্লসিত ভঙ্গিতে ‘উ-হু...’ করে নিজের চেহারাও দেখিয়েছিলেন। এদিকে পুরো ব্রাজিল যখন তাদের রাজপুত্রের অসুস্থতায় নিজেরাই কাতর, সবার হৃদয়ে রক্তক্ষরণ, তখন ওই নার্সের এমন কাণ্ডজ্ঞানহীন আচরণ ঠিকভাবে নিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। ছাঁটাই! ইয়াহু স্পোর্টস।