চাকরি পেলেন আনচেলত্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কোচ হলেন চেলসির চাকরি হারিয়ে এত দিন বেকার বসে থাকা কার্লো আনচেলত্তি। ৫২ বছর বয়সী এই ইতালিয়ানকে পিএসজি কোচ হিসেবে পেল বড় অঙ্কের টাকার বিনিময়েই!চুক্তিটা আড়াই বছরের। ধারণা, ফ্রান্সের ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া কোচ এখন আনচেলত্তি। তাঁর বার্ষিক বেতন হবে ৬০ থেকে ৭০ লাখ ইউরোর মধ্যে! পিএসজিতে সাবেক এসি মিলান ও চেলসির কোচের প্রথম পরীক্ষা আগামী ৮ জানুয়ারি, ফ্রেঞ্চ কাপের শেষ ৬৪ পর্বের ম্যাচে, অপেশাদার দল লোকমাইনের বিপক্ষে। তবে দায়িত্ব নিয়ে আনচেলত্তি বসে থাকছেন না। কাতার ও দুবাইয়ে চার দিনের শীতকালীন অনুশীলন ক্যাম্প করতে দল নিয়ে আজই উড়ে যাচ্ছেন আরবের মাটিতে। এএফপি।