চাকরি যাচ্ছে না মেনেজেসের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোয়ার্টার ফাইনালেই বিদায়ঘণ্টা বেজে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিলের। কোচ মানো মেনেজেসের চাকরি যাচ্ছে—এমন গুঞ্জন সৃষ্টির মোক্ষম পরিবেশ এর চেয়ে আর কী হতে পারে! তবে আগে-ভাগেই পথটা বন্ধ করে দিল ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজার কয়েক ঘণ্টার মধ্যেই সিবিএফ জানিয়ে দিয়েছে, মেনেজেসই কোচ থাকছেন।এক বার্তায় সিবিএফের প্রেসিডেন্ট রিকার্ডো টেক্সেইরা জানিয়েছেন, কোচ হিসেবে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন মেনেজেস। তাঁর কাজে ব্রাজিল সন্তুষ্ট। কোচ পরিবর্তন নয়, ২০১২ অলিম্পিক গেমস, ২০১৪ সালে দেশের মাটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপে এই মেনেজেসের অধীনেই খেলবেন ফুটবলাররা।উল্লেখ্য, গত বছর অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিল বিদায় নেওয়ার পর কোচ কার্লোস দুঙ্গাকে সরিয়ে দলের দায়িত্ব দেওয়া হয় মেনেজেসকে। ওয়েবসাইট।