চাকরি হারালেন লেম্যানের সহকারী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলের এমন সাফল্যের পর সাধারণত কোচিং স্টাফের কারও চাকরি যায় না। স্টিভ রিক্সনের দুর্ভাগ্য তিনি চাকরিই হারালেন। সরিয়ে দেওয়া হয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সহকারী এই কোচকে। পরশু এর কারণটাও জানিয়েছেন অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান, ‘এখন থেকে বিভিন্ন সফরে যদি দরকার হয় আমাদের সঙ্গে বিশেষজ্ঞ কোচরা কাজ করবেন। তাই পূর্ণকালীন একজন সহকারী কোচ রাখার আর দরকার নেই।’ তবে বরখাস্ত করা হলেও দলের সাফল্যে অবদান রাখার জন্য রিক্সনকে ধন্যবাদ জানিয়েছেন লেম্যান। ওয়েবসাইট।