চাকরিবাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটের সঙ্গে একেবারেই সম্পর্কহীন দেড় বছরের মতো। কিন্তু জীবন ধারণের জন্য কিছু একটা তো করতে হবে। ম্যাথু সিনক্লেয়ার কাজ পেয়েছিলেন নেপিয়ারের একটা দোকানে। কিন্তু বেশিদিন করতে পারলেন না সেই চাকরি। ছেড়ে দিয়ে কিছুদিন বেকার থাকার পর এবার বেছে নিয়েছেন আবাসন ব্যবসায় মধ্যস্থতাকারীর কাজ। নতুন ভূমিকায় প্রথম দিন কাজ করার পর বললেন, মানুষের বাড়ি কেনার ব্যাপারটা অনেকটা টেস্ট অভিষেকে ব্যাট করার মতোই। সামনে কী হবে এটা ব্যাটসম্যান যেমন জানেন না, তেমনি ক্রেতাও জানেন না কেমন বাড়ি কিনছেন। সিনক্লেয়ার নিজে অবশ্য টেস্ট অভিষেকেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করে চমকে দিয়েছিলেন অনেককে। দেখা যাক নতুন চাকরিতে সেই চমক দেখাতে পারেন কি না। এএনআই।