প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী চমৎকার একটা গাড়ি, দেখলেই তাকিয়ে থাকতে ইচ্ছা করে। কিন্তু এত সুন্দর একটা গাড়ির কিনা এমন ‘কলঙ্ক’, চার চাকার একটিও নেই! রবার্ট লেভানডফস্কি নিজের সাধের গাড়ির এমন দশা দেখে নিশ্চয় আঁতকে উঠেছিলেন। বাসার সামনেই পার্ক করে রেখেছিলেন বিলাসবহুল পোরশেটা। পরশু সকালে উঠে দেখেন, কে যেন সবগুলো চাকা খুলে নিয়ে গেছে! গাড়ির ব্রেকটাও ঠিকঠাক কাজ করছে না। কিন্তু কাজটা কার? ধারণা করা হচ্ছে, এটি ডর্টমুন্ডের ক্ষুব্ধ সমর্থকদেরই কাণ্ড। এই মৌসুম শেষেই ডর্টমুন্ড ছেড়ে বায়ার্নে যোগ দিচ্ছেন লেভা। সেই ঘোষণার পর থেকেই ডর্টমুন্ড সমর্থকদের নয়নমণি থেকে পরিণত হয়েছেন চক্ষুশূলে। এএফপি।