চান্ডিমাল-মেন্ডিস বাদ
আগামী সপ্তাহে শুরু পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের শ্রীলঙ্কা দল থেকে বাদ পড়েছেন উইকেটকিপার দিনেশ চান্ডিমাল এবং স্পিনার অজন্তা মেন্ডিস। কাল ঘোষিত ১৫ সদস্যের দলে অবশ্য জায়গা হয়েছে চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ না খেলতে পারা নুয়ান প্রদীপের। ফাস্ট বোলার শামিন্দা ইরাঙ্গা এবং সুরঙ্গা লাকমলকেও দলে রাখা হয়েছে, যদিও তাঁদের খেলাটা নির্ভর করছে ফিটনেস ফিরে পাওয়ার ওপর। পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু হবে গলেতে ৬ আগস্ট। ক্রিকইনফো।
শ্রীলঙ্কার টেস্ট দল: অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে (সহ-অধিনায়ক), কৌশল সিলভা, উপুল থারাঙ্গা, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, কিথুরুয়ান ভিতানাগে, নিরোশান ডিকভেলা, রঙ্গনা হেরাথ, দিলরুয়ান পেরেরা, শামিন্দা ইরাঙ্গা (ফিটনেস সাপেক্ষে), সুরঙ্গা লাকমল (ফিটনেস সাপেক্ষে), চানাকা ভেলেগেদারা, ধাম্মিকা প্রসাদ, নুয়ান প্রদীপ।