চান্দিলার হ্যাটট্রিক, পুনের ৪৫ রানের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ওভারের শেষ দুই বলেই পুনের দুই ওপেনার সৌরভ গাঙ্গুলী ও জেসি রাইডারের উইকেট তুলে নিয়েছিলেন অজিত চান্দিলা। পরবর্তী ওভারের প্রথম বলে রবিন উথাপ্পার উইকেটটিও তুলে নিয়ে আইপিএলের এবারের মৌসুমে প্রথম হ্যাটট্রিকটি করেছেন এই ডানহাতি অফ স্পিনার। তাঁর দুর্দান্ত বোলিংয়ে ৪৫ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পুনে ওয়ারিয়র্সকে। জয়ের জন্য ১৭১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৫ রানেই শেষ হয় পুনের ইনিংস। চার ওভার বল করে মাত্র ১৩ রান দিয়ে চারটি উইকেট নিয়েছেন চান্দিলা।প্রথমেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ার পর পুনেকে জয়ের আশা দেখাতে পারেননি কোনো ব্যাটসম্যানই। পঞ্চম উইকেটে ফার্গুসন ও স্টিফেন স্মিথের গড়া ৩৪ রানের জুটিটিই ছিল দলের পক্ষে সর্বোচ্চ। ব্যক্তিগত সর্বোচ্চ ৩৭ রান এসেছে স্মিথের ব্যাট থেকে।এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি রাজস্থানের। পঞ্চম ওভারেই সাজঘরে ফিরেছিলেন অধিনায়ক রাহুল দ্রাবিড় (২১)। তবে এরপর দ্বিতীয় উইকেটে ৯৪ রানের জুটি গড়ে বেশ ভালোমতোই ঘুরে দাঁড়ান আজিনকা রেহানে ও শেন ওয়াটসন। রেহানে করেন ৪৭ বলে ৬১ রান। আর ওয়াটসনের ব্যাট থেকে আসে ৩১ বলে ৫৮ রানের ঝোড়ো এক ইনিংস।