চাপই প্রেরণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের দেশে বিশ্বকাপ। প্রত্যাশার চাপ তো থাকবেই। তবে চাপে ভেঙে পড়া নয়৷ হার্নানেস বরং মনে করেন দেশবাসীর প্রত্যাশা বিশ্বকাপে তাঁদের আরও উজ্জীবিত করবে, ঘরের মাঠের বিশ্বকাপ ব্রাজিলের সেরাটা বের করে আনবে! ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারির ২৩ সদস্যের চূড়ান্ত দলে ইন্টার মিলানের ২৮ বছর বয়সী মিডফিল্ডারও আছেন। আজন্ম স্বপ্ন পূরণ হওয়ায় একদিকে যেমন উচ্ছ্বসিত, আরেক দিকে সুযোগটা কাজে লাগাতে চান দারুণভাবে, ‘এই চাপ আমাদের ওপর সব সময়ই থাকে। কারণ আমরা সর্বোচ্চ পর্যায়ে খেলি। এর সঙ্গে আমরা মানিয়ে নিতে শিখেছি। এ কারণেই বলছি, দেশের মানুষের সামনে আমি ভালো করতে চাই। এখন আমরা সুযোগ পেয়েছি আমাদের দেশে খেলার। এটা আমাদের সেরাটা বের করে আনবে।’ ওয়েবসাইট।