চাপে অনূর্ধ্ব-১৯ দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল বৃষ্টিতে ঘণ্টা চারেক বন্ধ ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও সফরকারী মধ্যপ্রদেশ অনূর্ধ্ব-১৯ দলের দ্বিতীয় দিনের খেলা। যেটুকু খেলা হয়েছে তাতে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে তুলে নিয়েছেন ভারতের রাজ্য দলটির যুবারা। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দিন শেষ করেছে ৩ উইকেটে ৬০ রানে। মধ্যপ্রদেশের প্রথম ইনিংস শেষ হয়েছে ৩২১ রানে।