চাপের মুখে গাঙ্গুলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিলে পুনে ওয়ারিয়র্সে যোগ দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। তাঁর কাঁধেই ছিল নেতৃত্বের ভার। কিন্তু সেই দায়িত্ব পালনে ‘দাদা’ একরকম ব্যর্থই হয়েছেন বলা যায়। তাঁর অধিনায়কত্বে আইপিএলের ১৩টি ম্যাচের মধ্যে মাত্র চারটিতে জয়ের মুখ দেখেছে পুনে। ব্যাট হাতেও খুব বেশি সফল হতে পারেননি ভারতের এই সাবেক অধিনায়ক। এমন পরিস্থিতিতে বেশ চাপের মুখেই পড়ে গেছেন গাঙ্গুলী। আইপিএলের শেষ তিনটি ম্যাচে তিনি খেলবেন কি না, তা নিয়েও চলছে সংশয়।আইপিএলের ১৩ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে আছে গাঙ্গুলীর নেতৃত্বাধীন পুনে ওয়ারিয়র্স। তাদের সেমিফাইনালে যাওয়ার আশাও প্রায় শেষের পথেই বলা যায়। ১৩ ম্যাচে গাঙ্গুলীর ব্যাট থেকে এসেছে ২৬১ রান। টি-টোয়েন্টির জন্য প্রয়োজনীয় ঝোড়ো গতির ব্যাটিংও করতে পারেননি তিনি। এখন গাঙ্গুলী যদি সরে দাঁড়াতে চান, তাহলে পুনের টিম ম্যানেজমেন্টও সেই সিদ্ধান্তকে স্বাগত জানাবে বলে জানিয়েছেন দলটির কর্মকর্তারা। এ বিষয়ে অবগত আছেন, আইপিএলের এমন একজন কর্মকর্তা বলেছেন, ‘যদি গাঙ্গুলী নিজে থেকেই অধিনায়কত্ব ও মূল একাদশ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন, তাহলে দলের মালিকেরা এটাতে খুশিই হবেন। সেখানকার পরিস্থিতিটা এমন যে তাঁরা গাঙ্গুলী ও দলের নতুন খেলোয়াড়দের ওপর আর আস্থা রাখতে পারছেন না। এই পরিস্থিতি আরও খারাপ না হওয়াই ভালো।’গাঙ্গুলী যদি সত্যিই শেষ পর্যন্ত এ ধরনের সিদ্ধান্ত নেন, তাহলে হয়তো পুনের নতুন অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে মাইকেল ক্লার্ককে। পিটিআই।