চাভেজ-স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজনের মধ্যে ছিল দারুণ হূদ্যতা। ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো চাভেজের প্রয়াণে সেই সম্পর্কে ছেদ পড়েছে বটে, কিন্তু বন্ধুকে কি ভুলে থাকা যায়? চাভেজকে ভুলতে পারেননি ডিয়েগো ম্যারাডোনাও। সামনেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচন, আর চাভেজের উত্তরসূরি হতে লড়ছেন তাঁরই আশীর্বাদধন্য ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মাদুরোরই আমন্ত্রণে দেশটিতে নির্বাচনী প্রচারণায় গেছেন ম্যারাডোনা। অভিব্যক্তিতেই স্পষ্ট সুহূদ হারানোর বেদনা। শেষ সমাবেশে আকাশের দিকে তর্জনী তুলে ম্যারাডোনা জনতাকে যেন বলছেন, ‘দেখো, চাভেজ তোমাদের সঙ্গেই আছেন!’ রয়টার্স।