প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দু-দুজন খেলোয়াড় (আন্তোনিও কারবাজল ও লোথার ম্যাথাউস) খেলে ফেলেছেন পাঁচ-পাঁচটি বিশ্বকাপ। কিন্তু এখনো চারটির বেশি ইউরো খেলতে পারেননি কেউ। এবারের আগে ছয়জন খেলেছেন সর্বোচ্চ চারটি ইউরো। এবার মাঠে নামলেই ওই দলে যোগ দেবেন স্পেনের ইকার ক্যাসিয়াস ও সুইডেনের ওলফ মেলবার্গ। দুজনই ২০০০ সাল থেকে খেলেছেন প্রতিটি টুর্নামেন্টে। আগের ছয়জন জার্মানির লোথার ম্যাথাউস (১৯৮০, ৮৪, ৮৮ ও ২০০০), ডেনমার্কের পিটার স্মাইকেল (১৯৮৮-২০০০), হল্যান্ডের অ্যারন উইন্টার (১৯৮৮-২০০০) ও এডউইন ফর ডার সার (১৯৯৬-২০০৮), ইতালির আলেসান্দ্রো দেল পিয়েরো (১৯৯৬-২০০৮) ও ফ্রান্সের লিলিয়াম থুরাম (১৯৯৬-২০০৮)।