চার কোচের আড্ডা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবিটা গত সপ্তাহের। তবে জিনেদিন জিদান তাঁর ইনস্টাগ্রামে দিয়েছেন গতকাল। ইউরোপের অভিজাত ক্লাবগুলোর কোচদের সংগঠন ‘উয়েফা এলিট ক্লাব কোচেস ফোরামে’র বৈঠক হয়ে গেল গত সপ্তাহে, সুইজারল্যান্ডের নিয়নে। ওই সভার ফাঁকেই একটা ছোটখাটো আড্ডা হয়ে গেল জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রি, বায়ার্ন মিউনিখ কোচ কার্লো আনচেলত্তি, ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহো ও রিয়াল মাদ্রিদের জিদানের মধ্যে।
ইউরোপের শীর্ষ কোচদের মধ্যে মতবিনিময় ও ভাবনা আদান-প্রদানের জন্য ১৯৯৯ সালে গঠিত হয় ‘উয়েফা এলিট ক্লাব কোচেস ফোরাম’। এবার নিয়নে হয়ে গেল সংগঠনটির ১৮তম বার্ষিক সভা, যেখানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন উয়েফার বিশেষ কোচিং দূত স্যার অ্যালেক্স ফার্গুসন। উয়েফা ডটকম।