চার খণ্ড করে টার্ফ বণ্টন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হকির পুরোনো সবুজ টার্ফের একটা গতি অবশেষে হচ্ছে। গত বছর জানুয়ারিতে পুরোনো টার্ফ সরিয়ে হকি মাঠে বসানো হয় আধুনিক নীল টার্ফ। এরপর থেকেই মাঠের পাশে জড়ো করে রাখা হয়েছে পুরোনো টার্ফ। অনেক জেলা ও সার্ভিসেস সংস্থা এই টার্ফ নিজেদের মাঠে বসানোর আবেদন করলেও হকি ফেডারেশন এটি ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
১০০ মিটার টার্ফটি চার ভাগে ভাগ করে দেওয়া হবে আরমানীটোলা স্কুল, বিমানবাহিনী, সেনাবাহিনীকে। বাকি ২৫ মিটার দিনাজপুর বা ময়মনসিংহ বিকেএসপিকে দেওয়া হবে। এর আগে একটি নতুন টার্ফ বিএএফ শাহীন কলেজের মাঠে বসানো হয়েছিল। এফআইএইচ সভাপতি লিয়েন্দ্রো নেগ্রে ঢাকায় এসে এই টার্ফ উদ্বোধন করেছিলেন। সাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত নয় বলে ওটা তেমন কাজে লাগেনি। এরপরই হকির সূতিকাগার বলে খ্যাত পুরান ঢাকার আরমানীটোলা স্কুলে টার্ফ বসানোর দাবি ওঠে।